হাসনাত আবদুল্লাহ
ইশরাকের পদত্যাগে আইনমন্ত্রী ও এনসিপি নেতারা কি বলছেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া এবং পদত্যাগের ঘোষণা ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপন্থী কাজ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন।
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভে তিনজন আটক
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ব লন্ডনে আয়োজিত ওই সভার বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে।
নুরের ওপর হামলা একটি বার্তা; মন্তব্য হাসনাত আবদুল্লাহর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে "একটি মেসেজ" বা বার্তা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রুমিন ফারহানা বনাম হাসনাত আবদুল্লাহ: কথার লড়াইয়ে গালি
রাজনীতিতে শালীনতা ও ভদ্রতার প্রশ্ন আবারও সামনে এসেছে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে সাম্প্রতিক কথার লড়াইকে ঘিরে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম হাসনাত আবদুল্লাহর
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত গণজমায়েত থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ‘কিছুটা দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট
হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক সংগঠক সারজিস আলম প্রকাশ করেছেন ‘কিছুমাত্র দ্বিমত’।